মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজা সহ আটক -১   

বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজা সহ আটক -১   

নিজস্ব প্রতিবেদক::বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় তিনি এই ফাড়িতে যোগদানের এখন পর্যন্ত একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

 

এরই ধারাবাহিকতায় রবিবার (১৭ আগষ্ট) রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটের দিকে ১০নং ওয়ার্ডস্থ ভাটারখাল ঈদগাহ মাঠের পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী ওসির দিক নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে  ০১ কেজি গাঁজা সহ একজন আটক করেন।

 

আটককৃত আসামী বাকেরগঞ্জ উপজেলার কানকি গ্ৰামের মৃত আবু হাওলাদার ছেলে রুবেল হাওলাদার (৩৫)।তবে সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরো পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

 

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, কোতয়ালী মডেল থানার ওসি স্যারের দিকনির্দেশনার মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মাদকের হটস্পট খ্যাত কেডিসি কলোনিতে আগের চেয়ে অনেকটাই মাদক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban