মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব
বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের মহানগরের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আমানুল ইসলাম রাকিব কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর মহসিন মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মহসিন মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে একই দিন দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল কেডিসি এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃত আমানুল ইসলাম রাকিব কে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরসহ একাধিক মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban