মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন

বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ-এর উদ্যোগে ইউনিসেফের সহযোগিতা এই কর্মসূচি হয়েছে। মানববন্ধন শেষে র্যালী নিয়ে বেলসপার্কে গিয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালায় জলবায়ু যোদ্ধারা।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তাদের হাতে ছিল সিসা দূষণবিরোধী ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী সোহেল মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন সরদার, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশের সভাপতিত্ব করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।

বক্তারা বলেন, সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ। দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সিসা পাওয়া গেছে, যা শিশুদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু এবং জিডিপির ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হয়।

পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, “সিসা দূষণ নিয়ন্ত্রণে ভোগ্যপণ্যে মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।” ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “যুবসমাজকে সম্পৃক্ত করেই সিসামুক্ত ভবিষ্যৎ গড়া সম্ভব।”

প্রসঙ্গত: জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর উদ্যোগে প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’। এ বছরের প্রতিপাদ্য ছিল—“No Safe Level: Act Now to End Lead Exposure”।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban