মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব

বাংলাদেশ দূতাবাস কুয়েতে বাংলা নববর্ষ বরন

শাহিন আকন:: বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক দূতাবাস প্রাঙ্গনে গত (১৮ এপ্রিল) বিপুল ‍উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঙ্গালীদের প্রাণের উৎসব বাংলা শুভ নববর্ষ-১৪৩২ বরন করা হয়েছে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী-তাদের পরিবারবর্গ, কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উক্ত বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্ষবরণ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে বৈশাখী সাজ-সজ্জা,পিঠাপুলির প্রদর্শনী এবং বাঙালির ঐতিহ্যের বিভিন্ন ধরনের খাবারে আয়োজন সহ বাংলা ও বাংলাদেশের ক্ষুদ্র শিল্পীগোষ্ঠীদের সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban