মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন

বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন

Oplus_131072

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লার মোটর সাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লা বলেন, “আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি।

আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দল থেকে যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban