মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বাকেরগঞ্জে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক, আহত ২ সিপাহী

বাকেরগঞ্জে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক, আহত ২ সিপাহী

নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলার বাকেরগঞ্জে ৪৯৪ বোতল ফেনসিডিলসহ একটি সাদা প্রাইভেটকার আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭ টায় সময় উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বটতলা বাজার এলাকা থেকে প্রাইভেট কার ভর্তি ৪৯৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্যের একটি টিম ফেনসিডিল ভর্তি একটি প্রাইভেটকারকে বরিশাল শহর থেকে তাড়া করতে গিয়ে বাকেরগঞ্জের বটতলা বাজার এলাকায় পৌঁছলে তাদের বহনকারী গাড়িটি খাঁদে পড়ে যায় দুমরে মুচরে যায় এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাহী মেহেদী ও সানি গুরুতর আহত হয়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সুযোগে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারটি বটতলা বাজারে রেখে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ির ড্রাইভার মোহাম্মদ মামুন হাওলাদার দুর্ঘটনা ঘটার পরেও প্রাইভেটকার ফেনসিডিল সহ জব্দ করতে সক্ষম হন।

বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মিয়া বলেন একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৩৭৬) সহ ৫ বস্তা ফেনসিডিল জব্দ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বস্তা খুলে ৪৯৪ বোতল ফেনসিডিল দেখতে পান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালকের এনায়েত হোসেন জানান, তিনিসহ পাঁচ জন মাদক বহনকারী প্রাইভেট কারটি ধাওয়া করতে গিয়ে বাকেরগঞ্জের রুহিতারপাড় মহাসড়কের পশ্চিম পাশে তাদের পিকআপ ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় ফেনসিডিল বহনকারী প্রাইভেট কারটি বটতলা নামক স্থানে রেখে ফেনসিডিল পাচারকারীরা পালিয়ে যায়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদর রহমান জানান, ফেনসিডিল সহ প্রাইভেটকার আটকের ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। মাদকের সাথে আসামি ধরার তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban