মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
বিসিসি নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি মনোনয়ন পেলেন ইকবাল হোসেন তাপস

বিসিসি নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি মনোনয়ন পেলেন ইকবাল হোসেন তাপস

নিজস্ব প্রতিবেদক:: বৃহস্পতিবার দুপুর ৩ টায় জাতীয় পার্টি বনানী কার্যালয়ে জাতীয় পাটির মনোনিত প্রার্থী জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টি সদস্য সচিব ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর হাতে মনোনয়ন পত্র তুলে দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চ্যায়ারম্যন কাজী ফিরোজ রশীদ (এমপি), জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু (এমপি),জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু (এমপি), কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার (এমপি) সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

এসময় উপস্থিত ছিলেন এস এম রহমান পারভেজ যুন্ম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড এম এ জলিল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আকতার রহমান, ফোরকান তালুকদার, যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, মনজুরুল আলম খোকন, নজরুল ইসলাম, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ মহানগর আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ, সদস্য সচিব মিরাজ খান সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন শতাদিক নেতাকর্মী। এ দিকে বরিশালে জাতীয় পার্টি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস সমর্থকগণ বরিশাল নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban