মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
মনের কষ্টে বাড়ি ছাড়া নিখোঁজ শিশুকে উদ্ধার করলো নলছিটি থানা পুলিশ

মনের কষ্টে বাড়ি ছাড়া নিখোঁজ শিশুকে উদ্ধার করলো নলছিটি থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক:: মা থাকেন সুদূর বিদেশে। বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছেন রাজধানী ঢাকায়। ছোট থেকেই নানির কাছে কষ্টে বড় হয়েছে ১১ বছরের শিশু তাইয়েবা।

বাবা-মায়ের সান্নিধ্য না পেয়ে মনের কষ্টে বাড়ি থেকে চলে যায় বরিশালে। সেখানে গিয়ে একটি বাসাবাড়িতে কাজ শুরু করে ওই শিশু। তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঝলাকঠির নলছিটি থানা পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাইয়েবা আক্তার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের আক্তার হোসেন খানের মেয়ে।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে তাইয়েবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর নানি নলছিটি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বরিশালের আলেকান্দার কালুশাহ সড়কের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান বলেন, শিশুটি নিজেই আক্ষেপ নিয়ে বাড়ি থেকে বরিশালে চলে গিয়েছিল। পরে সেখানে একটি বাসায় গিয়ে কাজ শুরু করে। পরে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল থেকে শিশুটিকে উদ্ধার করেছি।

শিশুটির নানি নুরজাহান বেগম বলেন, আমার নাতনি তাইয়েবা ৯ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পুলিশ আমার নাতিকে খুঁজে দিয়েছে।

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, নিখোঁজ ডায়েরির চার দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার নানির কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban