মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
সাংবাদিক এম জাহিদের মায়ের দাফন সম্পন্ন

সাংবাদিক এম জাহিদের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের রিপোর্টার এম জাহিদের মা তাসলিমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

বরিশাল নগরীর চাঁদমারি মাদ্রাসা মাঠে রাত ৯ টায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপরে নলছিটি উপজেলার নাচনমহল গ্ৰামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে রবিবার (৩০ মার্চ) বিকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নেতাকর্মীরা ও বরিশালের বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল সহ পত্রিকা পরিবার সদস্যবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban