মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৌকার কর্মীদের উপর হামলা

স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৌকার কর্মীদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নৌকার সমর্থীত লোকদের উপর হামলা করে। জানা গেছে তারা সকলে সাবেক বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লার সমর্থক। বর্তমানে সাদেক আব্দুল্লাহ মনোনয়ন বাতিলের পর তারা ট্রাক মার্কায় যোগ দেয়।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর বেলা রুপাতলি এই ঘটনা ঘটে। জানাযায় ঐ শিক্ষার্থীরা রুপাতলির গোল চত্তরে নৌকার নির্বাচন কেন্দ্রের কাছে এসে নৌকার কর্মীদের সাথে ইচ্ছেকৃত ভাবে বাকবিতন্ডায় জরিয়ে পরে একপর্যায়ে তারা হাতাহাতিতে জারিয়ে পরে এ সময় তারা হোটেল হুমাহুম ভাঙচুর করে। তাদের বাধা দিতে গেলে হেটেলের এক কর্মচারীকে বেধরক মেরে আহত করে।

হামলাকারীরা হলেন: রাকিবুল ইসলাম,শরিফ,মন্জু, ফারদিন, নাহিদ সহ সাত আট জন। এই ঘটনায় ক্ষান্ত হয়নি পরে তারা বিশ্ব বিদ্যালয়ের একটা ফেসবুক প্রুপে পোস্টে মাধ্যমে সকলে রুপাতলি জরো করে, একপর্যায়ে ঐ খানে সকলে জরো হয়ে দারিয়ে থাকা কিছু নৌকার কর্মীদের উপর হামলা করে বলে জানা যায়।পরে স্থানীয় লোকজন তাদের শান্ত করে।

পরে নৌকার সার্থকরা এগিয়ে আসলে তাদের সাথে সংঘর্ষ হয় তখন ঐ শিক্ষার্থীরা গোপনে স্থান ত্যাগ করে। এসময় গ্রুপের পোস্ট দেখে আসা অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থী আহত হয়।

সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা সাদিক আব্দুল্লার অনুসারী সাদিক আব্দুল্লার মনোনয়ন বাতিলের পর রাগে ফেটে পরে। ফলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ কাজ করেছে। বরিশাল সিটি কর্পোরেশনে ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন বলেন,যারা এই আপকর্ম ঘটিয়েছে এবং যারা এর সাথে জরিত তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য উক্ত হামলাকারীরা কিছু দিন আগে ডাকাতির অভিযোগে মামলায় অভিযুক্ত হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban