মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
হজে যাওয়ার খরচ কমল, প্যাকেজ ঘোষণা

হজে যাওয়ার খরচ কমল, প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :: সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ কমেছে। ২০২৫ সালে হজে যাওয়ার জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ঘোষণা অনুযায়ী, আগামী বছর সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

তার ঘোষণা অনুসারে, সরকারি প্যাকেজ-১-এ হজের খরচ কমেছে এক লাখ নয় হাজার ১৪৫ টাকা। আর সরকারি প্যাকেজ-২ এ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban