মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পেলহাম বে পার্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বার্তা সম্পাদক ফোরাম বরিশালের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা-সভাপতি বেলায়েত বাবলু, সম্পাদক খান রুবেল আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

‘বিশ্বশান্তির রূপকারের ভূমিকায়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান সরওয়ার। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

 

তিনি বলেন, একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখাও জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

এদিকে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব নুরুল আমিনকে আহ্বায়ক এবং মোঃ সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন এবং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban