মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে ব্রোজেক্ট-ইচ্ছা পুরন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন

বরিশালে ব্রোজেক্ট-ইচ্ছা পুরন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক::বরিশালে ব্রোজেক্ট-ইচ্ছা পুরন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

৩০ মার্চ শনিবার দুপুর ৩টায় বরিশাল নগরীর সিস্টার্স ডে স্কুলে ব্রোজেক্ট-ইচ্ছা পুরন ফাউন্ডেশনের আয়োজনে ১৪০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

সংগঠন টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বীরের উদ্যোগে ও ব্রোজেক্ট এস জি এর অর্থায়নে ৭ম বছরের মত এই রমাদান ও ঈদ উপহার বিতারন কার্যক্রম সফল হয়েছে।

সাধারন সম্পাদক আলামিন হোসাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মেহেদি হাসান বাপ্পি ও আল আমিন রিমনের সঞ্চালনায় রমাদান ও ঈদ উপহার বিতারনী সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইচ্ছে পুরন ফাউন্ডেশনের প্রধান উপদেস্টা মাহাবুব মোর্শেদ শামীম ও ইচ্ছে পুরন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী ইউনুছ মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান।

সংগঠনটির চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বীর জানান যে বিগত ৭বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে তারা।বরিশাল ছাড়াও মাদারিপুর,সিলেট ও ভোলাতে এর কার্যক্রম চলছে।

সংগঠন টির কার্যনির্বাহী সদস্য নুর শাহরিয়ার সাদ,জিহাদ ও আদর বলেন,  আমরা এখন তরুন অনার্স প্রথম বর্ষের ছাত্র, আমরা নবম শ্রেনী থাকা অবস্থায় এই সংগঠন টির সাথে যুক্ত হই এবং বিভিন্ন সামাজিক কাজ করি।পড়াশুনার পাশাপাশি যা আমাদের দেশপ্রেম এবং মানবিক কাজের প্রতি দায়িত্ব বাড়ায়। মানুষের উপকার করা এক প্রকার মানুষিক শান্তি এবং তাদের থেকে যে দোয়া এবং তাদের তৃপ্ত হাসি আমাদের অনুপ্রেরণা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban