মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে শীতার্ত মানুষের পাশে ‘কোয়ান্টাম’  

বরিশালে শীতার্ত মানুষের পাশে ‘কোয়ান্টাম’  

নিজস্ব প্রতিবেদক ::‘মাঘের জাড়ে মহিষের শিং নড়ে’ খনার এই বচন এ বছর পৌষের প্রচন্ড শীত বরিশালের খেটে খাওয়া মানুষের জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। হাড় কাঁপানো শীতে জবুথবু গ্রামের হতদরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার উদ্যোগে সোমবার কয়েক শত পরিবারের মাঝে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়েছে।

 

সোমবার বিকাল ৪ টায় বরিশাল শহরের জর্ডন রোডস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয় থেকে সেখানকার কর্মীরা নিম্ন আয়ের অসহায় মানুষের হাতে তুলে দেন এই কম্বল। কম্বল বিতরণের সময় কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার আন্তরিক সদস্য শেবাচিম হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাওয়া আখতার জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন এবং কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।

 

এসময় শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ অনুরোধ জানিয়েছন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban