মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
অপরাধ ও অনৈতিক কার্যকলাপ দমনে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম 

অপরাধ ও অনৈতিক কার্যকলাপ দমনে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল ও জননিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

তার নেতৃত্বে সাম্প্রতিক মাসগুলোতে স্টিমারঘাট ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও অনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

 

 

সূত্র জানায়, স্টিমারঘাট এলাকা বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যেখানে অবস্থিত লঞ্চঘাট, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবন।এই এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসআই গোলাম মোঃ নাসিম নিয়মিত টহল, হঠাৎ অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছেন।তার তত্ত্বাবধানে ফাঁড়ির পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা এলাকায় সক্রিয় রয়েছেন।

 

 

স্থানীয়দের সাধারণ মানুষের মতে,এখন আগের মতো অপরাধের আতঙ্ক নেই। পুলিশ এখন অনেক তৎপর। এসআই নাসিম স্যারের কারণে এলাকাটা শান্ত হয়ে গেছে।”

 

 

এছাড়াও স্টিমারঘাট ফাঁড়ির আওতাধীন ‘মাদক হটস্পট খ্যাত কেডিসি’ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের কার্যক্রম প্রায় নির্মূল করতে সক্ষম হয়েছেন এসআই নাসিম।

 

 

তার নেতৃত্বে ইতিমধ্যে একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে। ফলে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের প্রবণতা অনেকাংশে কমে গেছে।

 

সালাম নামের একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন,“আগে কেডিসি এলাকায় মাদক ব্যবসা ছিল প্রকাশ্যে, এখন পুলিশ কঠোর হওয়ায় আমাদের ছেলেমেয়েরা অনেকটা নিরাপদ।

 

 

এমনকি এসআই গোলাম নাসিমের নেতৃত্বে সম্প্রতি স্টিমারঘাট ও আশপাশের আবাসিক হোটেলগুলোতে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।এই অভিযানের ফলে এলাকায় অশ্লীলতা ও বেআইনি কর্মকাণ্ড ব্যাপকভাবে কমে এসেছে।

 

আর এসব কর্মকাণ্ডের জন্য জনগণের আস্থা অর্জন করেছেন তিনি অপরাধ দমনের পাশাপাশি এসআই গোলাম নাসিম জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।

 

তিনি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন, অভিযোগ শোনেন এবং সমাধানের উদ্যোগ নেন।তার মানবিক আচরণ ও পেশাদারিত্বের কারণে সাধারণ মানুষ এখন পুলিশের ওপর আস্থা ফিরিয়ে পাচ্ছে।

 

 

এদিকে কোতোয়ালী মডেল থানার কর্মকর্তারা জানান, এসআই গোলাম নাসিম তার দায়িত্বে অত্যন্ত নিষ্ঠাবান ও সৎ কর্মকর্তা।তার নেতৃত্বে স্টিমারঘাট ফাঁড়ি এখন বরিশাল মেট্রোপলিটন এলাকায় একটি মডেল ফাঁড়ি হিসেবে পরিচিতি পাচ্ছে।

 

 

এ প্রসঙ্গে একান্ত আলাপকালে স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম বলেন,আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার ও কোতোয়ালী মডেল থানার ওসি স্যারের নির্দেশনায় সর্বদা অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban