মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
চোখের দৃষ্টি হারানোর পথে কোটা সংস্কার আন্দোলনে আসাদুজ্জামান এর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা

চোখের দৃষ্টি হারানোর পথে কোটা সংস্কার আন্দোলনে আসাদুজ্জামান এর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক :: চোখের দৃষ্টি হারানোর শঙ্কায় আছেন বরিশাল গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির ছাত্র মোঃ আসাদুজ্জামান। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতাল ধানমন্ডি ঢাকা চিকিৎসাধীন আছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে প্রতিদিনের ন্যায় গত ৫ আগস্টও বরিশাল নগরীর সিএন্ডবি রোড হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আন্দোলনের অগ্রভাগে ছিলেন আসাদুজ্জামান।

 

আন্দোলনের একপর্যায়ে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এই সুযোগে দুর্বৃত্তকারীরাও আন্দোলনকারীদের উপর গুলি চালায়।

 

এ সময় দুর্বৃত্তকারীদের ছোড়া অনেক গুলো গুলি আসাদুজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। একটি ছররার গুলি আসাদুজ্জামানের চোঁখের ভিতর বিদ্ধ হয়। যা আসাদুজ্জামানকে এখোনও বহনকরে যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাতে হচ্ছে। ডাক্তার বলছে আসাদুজ্জামানের চক্ষু রক্ষা করতে হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে। আসাদুজ্জামানকে এই মুহূর্তে বিদেশে চিকিৎসার জন্য নিতে হলে ৭লক্ষ টাকার অধিক প্রয়োজন। যা আসাদুজ্জামানের দরিদ্র পরিবারের জন্য এত বড় ব্যয়বহুল চিকিৎসাভার মিটানো সম্ভব নয়।

 

আসাদুজ্জামানের বাবা বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের আনোয়ার হোসেন সামান্য একজন ট্রাক ড্রাইভার। কোনমতে দিন আনে দিন খায়। সংসার চালাতেই নিয়মিত হিমশিম খাচ্ছে। চোখের সামনে সন্তানের এই অসহ্য যন্ত্রণায় কাতরাতে দেখে অসহায় দরিদ্র পিতা আনোয়ার হোসেন চোখের জল শুকিয়ে নির্বাক দৃষ্টিতে ছল ছল করে তাকিয়ে আছে ছেলের জন্য একটু সাহায্য করুনা পেতে।

 

আনোয়ার হোসেনের আকুতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করে সুস্থ আসাদুজ্জামানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। সমাজের বিত্তবানদেরও তার সন্তানের পাশে দাঁড়ানোর অনুরোধের ভাষা হারিয়ে শুধু দু’চোখের অশ্রু ঝরিয়েছিলেন বাবা আনোয়ার হোসেন।

 

এদিকে ঘটনার সাথে জড়িত কোন দুর্বৃত্তকে পুলিশ প্রশাসন এখোনও আটক করতে সক্ষম হয়নি। ডাক্তার বলেছে বিদেশ নিতে, সরকার এবং বিত্তশালীদের কাছে সহযোগীতার আকুতি পরিবারের।আসাদুজ্জামান এর চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসতে চাইলে যোগাযোগের অনুরোধ জানান পরিবার তার- বিকাশ/নগদ নং ০১৭৯০-৮৬৯৩২৮

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban