মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালের ঐতিহ্যবাহী ডিসি লেক রক্ষায় যুবদল নেতার জনস্বার্থে মামলা

বরিশালের ঐতিহ্যবাহী ডিসি লেক রক্ষায় যুবদল নেতার জনস্বার্থে মামলা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও উন্মুক্ত চরিত্র রক্ষায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন তরুণ আইনজীবী ও জেলা (দক্ষিণ) যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ খান বাবলু। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

 

মামলার শুনানি শেষে আদালতের বিচারক মো. সাদিক আহমেদ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসিকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাত সংশ্লিষ্ট নির্দেশদাতা, ঠিকাদার এবং অজ্ঞাত ব্যক্তিবর্গকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিসি লেকের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, কংক্রিটের দেয়াল নির্মাণের ফলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও উন্মুক্ত চরিত্র নষ্ট হবে।

 

ডিসি লেককে বরিশাল শহরের “ফুসফুস” হিসেবে আখ্যায়িত করে স্থানীয়রা মনে করেন, এই প্রাচীর সাধারণ মানুষকে খোলা বাতাস, হাঁটার জায়গা এবং প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করবে। তারা পরামর্শ দিয়েছেন, প্রাচীর নির্মাণের পরিবর্তে নিয়মিত পরিচর্যা ও কঠোর পাহারার ব্যবস্থা জোরদার করা হলে লেকের পরিবেশ ও নিরাপত্তা উভয়ই নিশ্চিত করা সম্ভব।

 

এরআগেও ডিসি লেকের সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন একাধিকবার কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে তারা লেকের ঐতিহ্য ও পরিবেশগত গুরুত্বের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন।

 

এ্যাডভোকেট হাফিজ আহমেদ খান বাবলু বলেন, “ডিসি লেক বরিশালের একটি ঐতিহ্যবাহী সম্পদ। এটি শুধু একটি জলাশয় নয়, এটি আমাদের শহরের পরিচয় ও গর্বের প্রতীক। আমরা চাই এর প্রাকৃতিক সৌন্দর্য ও উন্মুক্ততা অক্ষুণ্ণ থাকুক।”

 

 

আদালতের নির্দেশনা অনুযায়ী, কোতয়ালী থানার ওসি এ বিষয়ে তদন্ত শুরু করবেন। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে লেকের প্রাচীর নির্মাণ কার্যক্রম এবং এর ভবিষ্যৎ নির্ধারিত হবে। স্থানীয় বাসিন্দা ও সংগঠনগুলো এই মামলার প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছেন এবং আশা করছেন যে, ডিসি লেকের ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban