মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে জেলেদের মাঝে ছাগল বিতরণ

বরিশালে জেলেদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলায় জে‌লে‌দের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আ‌য়োজ‌নে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০ জন মৎস্য কার্ডধারী প্রকৃত জেলেদের মা‌ঝে ২০‌টি ছাগ‌লের খোয়ারসহ ২টি করে মোট ৪০টি স্ত্রী ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৩০০টাকার স্ট্যাম্পে চুক্তি করে কোন অর্থ লেনদেন ছাড়াই প্রতিজন জেলের মাঝে ছাগল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী শিক্ষা অ‌ফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প‌রিসংখ‌্যান কর্মকর্তা, মে‌রিন ফিশারীজ অ‌ফিসার, চেয়ারম‌্যান, চন্দ্রমোহন ইউ‌নিয়ন প‌রিষদ ও বি‌ভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ১ম বার ও ২য় বার গরু বিতরণ ও ৩য়বার জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban