মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে পুলিশের অভিযানে অনলাইনে পতিতা সাপ্লাইকারি আটক

বরিশালে পুলিশের অভিযানে অনলাইনে পতিতা সাপ্লাইকারি আটক

আসাদুজ্জামান শেখ: বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অভিযানে গতকাল সন্ধ্যায় অনলাইনে পতিতা সাপ্লাইয়ের অভিযোগে নগরী সোনা মিয়ার পর এলাকা থেকে আবু বক্কর (১৯) পিতাঃ হেলাল গাজী, মাতাঃ লিপি বেগম নামের এক প্রতারককে আটক করে। এ সংক্রান্ত বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আজ বিকেল পাঁচটায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ আলী ভূঁইয়া বলেন, আসামি আবু বকর দীর্ঘদিন যাবত ফেসবুকে বিভিন্ন আবাসিক হোটেলের নামে গ্রুপ খুলে অল্প বয়সী তরুণদের আকৃষ্ট করে পতিতা সাপ্লাই দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়, এছাড়া অন্তরঙ্গ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে জিম্মি করে বিভিন্ন ফায়দা লোটে। তার আরো সহযোগী রয়েছে তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। মোট ১৩ টি ফেসবুক গ্রুপে প্রায় ৩০ হাজার মেম্বার রয়েছে। সে নিম্ন বর্ণিত ১৩টি ফেসবুক গ্রুপ এর এডমিন। ১. ‘বরিশাল নথুল্লাবাদ আবাসিক হোটেল বরিশাল’। ২. হোটেল আবাসিক বরিশাল। ৩. বরিশাল লঞ্চঘাট আবাসিক হোটেল, বরিশাল। ৪. পটুয়াখালী আবাসিক হোটেল পটুয়াখালী। ৫. বিএম কলেজ আবাসিক হোটেল খুলনা। ৬. কাশিপুর আবাসিক হোটেল বরিশাল। ৭. আবাসিক হোটেল পটুয়াখালী। ৮. লঞ্চ ঘাট আবাসিক হোটেল বরিশাল। ৯. রুপতলী আবাসিক হোটেল বরিশাল। ১০. বরিশাল হোটেল এবং বাসাবাড়ি সার্ভিস।১১. কাউন্সিল আবাসিক হোটেল বরিশাল।১২. বরিশাল হোম আবাসিক হোটেল।১৩. আবাসিক হোটেল বরিশাল।

আসামি আবু বকরের স্থায়ী ঠিকানা রনগোপালদী, ২নং ইউনিয়ন, থানাঃ দশমিনা, জেলাঃ পটুয়াখালীকে গ্রেফতার করা হয়। সে ২০২৩ সালে সরকারী আলেকান্দা কলেজ থেকে এইচএসসি এবং কাশিপুর হাইস্কুল থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban