মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ শাকিল আটক 

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ শাকিল আটক 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

আটককৃত যুবক হলেন নগরীর রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা মনির খানের ছেলে শাকিল খান।

 

 

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাকিল খান প্লাস্টিকের ব্যাগে খবরের কাগজে মোড়ানো গাঁজা বহন করছে। খবর পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অলক কান্তি শর্মা, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের একাধিক কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশ নেন। এসময় শাকিল খানের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “বিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত শাকিল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban