সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন পিরোজপুরে সুপারির অর্থনীতিতে বিশাল সম্ভাবনা, বাণিজ্যের প্রাণকেন্দ্র কাউখালী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বরিশালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মাঠপর্যায়ে তদারকি নেই, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ বরিশালে পরিবেশদূষণ রোধে তৎপরতা, প্রশংসায় ভাসছেন মুজাহিদুল ও কাজী সাইফুদ্দিন অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম  জনকল্যাণ, খেলাধুলা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ইউপি সদস্য প্রার্থী সেজান মাহমুদের

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল ল’ কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনকে ঘিরে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন হুমায়ুন কবির সুমন।

 

দলীয় সূত্রে জানা যায়, স্বৈরাচারী সরকারের আমলে গত ১৭ বছরে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন হুমায়ুন কবির সুমন। এ সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, হামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাভোগও করেছেন। নানা বাধা-বিপত্তি পেরিয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

 

তার রাজনৈতিক সহকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নেতাকর্মীদের কাছে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। একজন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে।

 

এদিকে, তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হুমায়ুন কবির সুমন। তিনি জানান, তার পরিবারের কোনো সদস্য কিংবা তার খালাকে পুলিশ গ্রেপ্তার করেনি। পাশাপাশি তার খালার সঙ্গে তার রাজনৈতিক জীবনের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।

 

হুমায়ুন কবির সুমন বলেন, তার রাজনৈতিক পরিচয় ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডকে অন্য কোনো ব্যক্তির সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো অনুচিত। প্রকৃত ঘটনা না জেনে কোনো ধরনের অপপ্রচার না চালানোর আহ্বান জানান তিনি।

 

বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গত কয়েক দিন পূর্বে বরিশালের জুতা ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা ফরচুন মিজানের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। সেই দোষর ও আওয়ামী লীগের দালালরা মিলে অপ-প্রচার চালাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় টেনে অপপ্রচার চালানো কোনোভাবেই কাম্য নয়। তারা হুমায়ুন কবির সুমনের রাজনৈতিক ত্যাগ ও অবদান বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।

 

তাদের মতে, রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে সংগঠনের সঙ্গে থাকা একজন নেতাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো দুঃখজনক। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে হুমায়ুন কবির সুমনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban