সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
বরিশালে নৌ-পুলিশের অভিযানে জাল ও জাটকা সহ আটক ২

বরিশালে নৌ-পুলিশের অভিযানে জাল ও জাটকা সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট জাল,জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ সহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ই মে) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালা বদর,আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়াসহ বিভিন্ন নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।

এ সময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ৮,৮৭,০০০ মিটার কারেন্ট জাল,২২৫ কেজি জাটকা সহ দুই জনকে আটক করা হয়েছে বলে জানাযায়।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বুধবার কীর্তনখোলা ,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়।এসময় মোট ৮,৮৭,০০) মিটার কারেন্ট জাল,২২৫ কেজি জাটকা ইলিশ সহ ছয় জনকে আটক করা হয়।

পরবর্তীতে অবৈধ কারেন্ট জাল গুলো সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকা ও অন্যান মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban