বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিল, জেলা ও মহানগর কমিটি বহাল

বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিল, জেলা ও মহানগর কমিটি বহাল

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিভাগে বিএনপির সব ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা-পৌরসভার কমিটি বাতিল করা হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। তবে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটি বহাল থাকবে।

 

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল ইউনিট কমিটির কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতারা মনে করছেন, নতুন কমিটি গঠন করা হলে দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ আসবে।

 

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘এটা দলের নেতাকর্মীদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে এবং নেতাকর্মীরা আরও অনুপ্রাণিত হবেন।’

 

বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিলের সিদ্ধান্তে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। জেলা ও মহানগর বিএনপির নেতারা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে দলের শাখাগুলোর সাংগঠনিক অবস্থা শক্তিশালী হবে এবং দলের ভেতরে আরও বেশি একতা তৈরি হবে।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban