মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন
ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে

ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি-২(সদর ও নলছিটি) আসনের নির্বাচনি মাঠে এবারের ভোটের হিসাব ক্রমেই দুই প্রার্থীকেন্দ্রিক হয়ে উঠছে। একদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিম,অন্যদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দুই প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ হয়ে পড়েছে।

বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা এবং বিভিন্ন সামাজিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। এসব কাজের কারণে তাকে ভোটের মাঠে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখছেন অনেক ভোটার।

নির্বাচনি প্রচারণায় শেখ নেয়ামুল করিম বলেন,
“আমি এমপি না হয়েও মানুষের জন্য কাজ করেছি। যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে এর চেয়েও বেশি কাজ করা সম্ভব হবে। আমার রাজনীতি সহজ কথা ও পরিষ্কার চিন্তার রাজনীতি। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়াই হবে আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, ঝালকাঠি-২ আসনকে একটি শৃঙ্খলিত ও নিরাপদ জনপদে পরিণত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হবে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নৈতিকতা ও সামাজিক শুদ্ধতার ওপর জোর দেন তিনি।
অন্যদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এই আসনের পরিচিত রাজনৈতিক মুখ। ২০০১ সালে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দলের পুরোনো ভোটব্যাংক তার শক্তির জায়গা হলেও এবারের নির্বাচনে দলীয় অভ্যন্তরীণ সমীকরণ ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ তাকে সতর্ক অবস্থানে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই আসনে আরও কয়েকজন প্রার্থী থাকলেও তারা মূল প্রতিদ্বন্দ্বিতায় নেই বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে অনেকেই দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ব্যক্তিগত ভাবমূর্তি ও কাজের রেকর্ডকে গুরুত্ব দিচ্ছেন। সেই বিবেচনায় শেখ নেয়ামুল করিমের সামাজিক কর্মকাণ্ড ও স্পষ্ট অবস্থান তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মত অনেকের।
সব মিলিয়ে ঝালকাঠি-২ আসনে এবারের নির্বাচন ক্রমেই দ্বিমুখী লড়াইয়ের দিকে এগোচ্ছে।

শেষ পর্যন্ত ভোটের রায়ে কোন প্রতীক বিজয়ী হবে—তা নির্ধারিত হবে ভোটারদের অংশগ্রহণ ও সিদ্ধান্তের ওপর।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban