মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
দৈনিক আজকের সুন্দরবন’র প্রধান সম্পাদক হলেন মশিউর রহমান মঞ্জু ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় আলহাজ্ব নুরুল আমিন সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল জর্দা শামীমের ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৭৬১ রাউন্ড গুলিসহ আটক ৩ সহযোগী বরিশালে ল”কলেজের ছাত্রদলের আহবায়ক সুমনের বিরুদ্ধে অপ-প্রচার আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন পিরোজপুরে সুপারির অর্থনীতিতে বিশাল সম্ভাবনা, বাণিজ্যের প্রাণকেন্দ্র কাউখালী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিল, জেলা ও মহানগর কমিটি বহাল

বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিল, জেলা ও মহানগর কমিটি বহাল

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিভাগে বিএনপির সব ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা-পৌরসভার কমিটি বাতিল করা হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। তবে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটি বহাল থাকবে।

 

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল ইউনিট কমিটির কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতারা মনে করছেন, নতুন কমিটি গঠন করা হলে দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ আসবে।

 

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘এটা দলের নেতাকর্মীদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে এবং নেতাকর্মীরা আরও অনুপ্রাণিত হবেন।’

 

বরিশাল বিএনপির ওয়ার্ড-ইউনিয়ন কমিটি বাতিলের সিদ্ধান্তে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। জেলা ও মহানগর বিএনপির নেতারা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে দলের শাখাগুলোর সাংগঠনিক অবস্থা শক্তিশালী হবে এবং দলের ভেতরে আরও বেশি একতা তৈরি হবে।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban