সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ অপরাধ দমন ও জননিরাপত্তায় আস্থা অর্জন করেছেন এসআই রেজা ১১ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা হাদী মোল্লা, উজিরপুরে গণসংবর্ধনা
ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী

ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল –৬ (বাকেরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, দীর্ঘ বছর যাবত বাকেরগঞ্জে অনেক মন্ত্রী এমপি এসেছেন।কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন আসেনি। কেননা এখনো বাকেরগঞ্জের অনেক এলাকায় যেতে বেগ পেতে হয়। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। এবারের নির্বাচনে যদি জনগণ আমাকে দায়িত্ব দেয় তাহলে প্রথমেই এসব কাজে মন দেব।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) শুক্রবার মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহমুদুন্নবী বলেন, এদেশের প্রতিটি ইঞ্চি মাটি কনা সুজলা সুফলা শস্য শ্যামলে ভরে দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালবেসে অগণিত নেয়ামত দিয়েছেন, ৫৪ বছর এই দেশটা স্বাধীন হয়েছে সেই থেকেই তো বাকেরগঞ্জে এমপি আসছে গেছে বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলেছেন আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন সামাজিক বৈষম্য দূর করিবেন মানুষের অভাব মোচন করিবেন,কিন্ত অতীতের কোনো প্রতিনিধি ই এলাকার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা আপনাদের নিরাপত্তা কোনোটিই দিতে পারেননি ব্যর্থ হয়েছেন। এবার আপনাদের সময় এসেছে ন্যায় ও ইনসাফের পক্ষে একজন সৎ ও আদর্শবান ব্যক্তির পক্ষে সমাজের অবহেলিত ও চোর ডাকাত দালাল মুক্ত একটি সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনসমাবেশে বাকেরগঞ্জের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় হাজার হাজার জনতা সমস্বরে দাঁড়িপাল্লার স্লোগান দেয়। সেই মঞ্চে বরিশালের ১১ দলীয় জোটের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban