শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
নলছিটিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

নলছিটিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বাবা-মায়ের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

 

ভুক্তভোগী নারী মোসা. ইয়াসমিন বেগম (৩৩) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামের বাসিন্দা এবং প্রবাসী শ্রমিক মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী গত ১৭ জুলাই ২০২৫ তারিখে মালদ্বীপে কর্মরত অবস্থায় গেলে একই গ্রামের প্রতিবেশী মো. আবু ওরফে সুমন (২৫) তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতে থাকে। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক তাকে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি অভিযুক্তের বাবা আবদুল খালেক হাওলাদার (৬০) ও মা মোসা. রুবিনা বেগম (৫৫)-কে জানানো হলে তারা বিষয়টি গোপন রাখতে চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশে ফিরে আসেন। তিনি বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে।

 

গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভুক্তভোগী নারী একা থাকার সুযোগে অভিযুক্ত মো. আবু ওরফে সুমন তার বসতঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানি করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি চলাকালে ভুক্তভোগীর স্বামী বাড়িতে ফিরে আসলে অভিযুক্ত সামনের দরজা দিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান ভুক্তভোগী।

 

এ বিষয়ে নলছিটি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban