রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ
বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল

বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক::বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার দুই এসআই এর বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতারের পর বিনা হ্যান্ডকাপে ডকিং স্টেশন রুমে আপ্যায়নের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় থানা হাজতের পরিবর্তে সারা রাত রাখা হয় বডি অন ক্যামেরার ডকিং স্টেশন রুমে। থানার এক ইন্সপেক্টরের সহযোগীতায় ওই দুইি এসআই এ ধরনের কর্মকান্ড ঘটান বলে জানা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার কোতয়ালী মডেল থানা পুলিশ বরিশাল রুপাতলী বাস মালিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগের প্রভাবশালী নেতা কাওসার হোসেন শিপনকে রাজনৈতিক মামলায় আটক করে। আটকের পর থানায় আসলে এসআই রুহুল আমিন ও এসআই ফেরদৌস তাকে তাদের হেফাজতে রাখেন। নিয়ম অনুযায়ী আসামীকে থানার হাজতখানায় রাখার কথা থাকলেও শিপনের বেলায় তা ঘটেনি। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসের বাহিরে থাকার সুযোগে ওই দুই এসআই তাকে রাখেন হাজত খানার পাশেই বডি অন ক্যামেরার ডকিং স্টেশন রুমে। সেখানে তার হাতে ছিলোনা কোন হ্যান্ডকাপ। সেখানে ফ্যানের নিচে সোফায় বসিয়ে তাকে বিভিন্ন আইটেমের খাবার পরিবেশন করেন তারা। এমনকি রাতে এসআই রুহুল আমিন আওয়ামীলীগ নেতা শিপনকে সাথে নিয়ে নিজেই ওই রুমে রাত্রীযাপন করেন। রাতে বিষয়টি কেউ টের না পেলেও সকালে ডকিং স্টেশন রুমে অন্যান্য পুলিশ সদস্যরা গেলে ভিতর থেকে দরজা আটকানো পায়। তখন দরজা নক করলে ভিতর থেকে এসআই রুহুল আমিন বেরিয়ে আসেন। তখন ওই রুমে শিপনকেও দেখতে পান পুলিশ সদস্যরা। এরপর বিষয়টি থানার ওসি সহ ঊর্ধতন কর্মকর্তারা জানতে পারেন। এরই মাঝে কেউ একজন গোপনে এ দৃশ্য মোবাইলে ধারন করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। বিষয়টি আলোড়ন সৃষ্টি করলে থানার একটি সূত্র জানায় শিপনকে এই সুবিধা দিতে তার কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহন করেন কোতয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) লুৎফর রহমান। তিনিই এসআই রুহুল ও এসআই ফেরদৌসকে দিয়ে শিপনকে বিশেষ এ সুবিধা দেয়ার ব্যবস্থা করেন। সূত্রটি জানায় দীর্ঘ বছর বরিশালে চাকুরি করার সুবাদে লুৎফর রহমানের সাথে রাজনৈতীকসহ বিভিন্ন পেশাজীবীদের একটা সখ্যতা তৈরী হয়েছে।

 

 

অভিযানে থাকা এসআই রুহুল আমিন বলেন, কাওসার হোসেন শিপনের ডায়াবেটিক ও হার্টে সমস্যা ছিল। ওষুধ খাওয়ানোর জন্য ওই রুমে শিপনকে নেয়া হয়। এরমধ্যে টুস করে কেউ একজন ভিডিও করেন। বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।

 

 

এব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, বুধবার বরিশালে কয়েকজন মন্ত্রী ছিলেন। যেকারনে সকাল থেকে তিনি ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ওই ভিডিও প্রসঙ্গে জানতে চান। তিনি খোঁজ নিয়ে জানেন যে শিপন অসুস্থবোধ করায় তাকে ডকিং স্টেশন রুমে রাখা হয়। তারা এ বিষয়টি খতিয়ে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban