সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ল”কলেজের ছাত্রদলের আহবায়ক সুমনের বিরুদ্ধে অপ-প্রচার আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন পিরোজপুরে সুপারির অর্থনীতিতে বিশাল সম্ভাবনা, বাণিজ্যের প্রাণকেন্দ্র কাউখালী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বরিশালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মাঠপর্যায়ে তদারকি নেই, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ বরিশালে পরিবেশদূষণ রোধে তৎপরতা, প্রশংসায় ভাসছেন মুজাহিদুল ও কাজী সাইফুদ্দিন অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম  জনকল্যাণ, খেলাধুলা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ইউপি সদস্য প্রার্থী সেজান মাহমুদের
বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকা থেকে মোঃ সোহেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে (০১ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সোহেল হাওলাদার বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর মসজিদ রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত কাশেম হাওলাদারের ছেলে এবং মোসাঃ জাহানারা বেগমের সন্তান।

পুলিশ জানায়, আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল হাওলাদারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban