বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১
বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি সাংবাদিক নেতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে বরিশালে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার বরিশাল জেলা সভাপতি ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ।

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সেক্রেটারি ও দৈনিক যায়যায়দিন’র ব্যুরো চিফ আরিফুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি ও দৈনিক জনতা’র ব্যুরো চিফ এম.আর প্রিন্স।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার সহসভাপতি মফিজুর রহমান মিলন (দৈনিক ডেসটিনি), মাসউদ সিকদার (দৈনিক মুক্তখবর), আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন (দৈনিক আজকের বরিশাল)।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র), সহদপ্তর সম্পাদক ইমরান হোসেন (কলমের কণ্ঠ), প্রচার সম্পাদক এম. সাইফুল ইসলাম (দৈনিক দক্ষিণাঞ্চল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস (দৈনিক সত্য সংবাদ) এবং নির্বাহী সদস্য মিজানুর রহমান মৃধা (আজকের বরিশাল), অপূর্ব সাইফুল (মুখপত্র), সিহাব তোহা (সকাল সংবাদ) ও আরেফিন পারভেজ (জনবাণী)।

স্মৃতিচারণ পর্বে বক্তারা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতা জগতের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban