শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার
ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক:: দেশের একমাত্র মাল্টি-ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি এভারকেয়ার হাসপাতাল ঢাকা’র সাথে বরিশালের সর্বাধুনিক প্রযু্িক্ত নির্ভর রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রাহাত আনোয়ার হাসপতালের রোগীরা বরিশালে বসেই ঢাকার ্স্বনামধন্য চিকিৎসকদের কাছ থেকে সহজেই চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়া এ হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফারকৃত রোগীরা পাবেন সকল প্রকার চিকিৎসা সেবায় বিশেষ ছাড়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর বান্দ রোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালের কনফারেন্স রুমে এ চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষর করেন ঢাকা এভারকেয়ার হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট’র পরিচালক সরকার মনোয়ারুল ইসলাম ও রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা এভারকেয়ার হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট’র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, বিজনেস ডেভেলপমেন্ট’র নির্বাহী পরিচালক আতিকুল্লাহ খন্দকার, রাহাত আনোয়ার হাসপাতালের নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, পরিচালক ডাঃ তাসনিম আনোয়ার, এসএম জাহিদ হোসেন (রুবেল), জিএম ফেরদৌসি সুলতানাসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। এসময় এভারকেয়ার হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট’র পরিচালক সরকার মনোয়ারুল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যেমে ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের একটি সেতুবন্ধন তৈরি হয়েছে। এর ফরে উন্নত চিকিৎসা বঞ্চিত দক্ষিনাঞ্চলের রোগীরা বরিশালের রাহাত আনোয়ার হাসপালে থেকেই ঢাকার স্বনামধন্য চিকিৎসকদের চিকিৎসা সেবা নিতে পারবেন। এসব ডাক্তার বরিশালের রাহাত আনোয়ার হাসপতালে এসে নিয়মিত চেম্বার করবেন বলেও জানান তিনি। পাশাপাশি এ হাসপাতাল থেকে ঢাকায় রেফারকৃত রোগীরা পাবেন বিশেষ সুবিধা। তিনি আরো বলেন, উন্নত চিকিৎসা সেবার জন্য গ্রাম বা মফস্বল থেকে অধিকাংশ রোগী সরাসরি রাজধানীতে গিয়ে পদে পদে হয়রানীর শিকার হন। অনেক অর্থ খরচ করেও প্রকৃত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই তাদের এই অপচয় দুর করতে দেশের বিভিন্ন বিভাগীয় এলাকায় আধুনিক মানের হাসপতালের মাধ্যেমে রোগীদের উন্নত এবং প্রকৃত সেবা প্রদানের উদেশ্যে এই চিকিৎসা সেবা চুক্তি করছে। তাই এর ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬) বরিশালের আধুনিক মানের চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের সাথে চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দেশের তথা দক্ষিনাঞ্চলের রোগাক্রাক্ত পিছিয়ে পড়া জনগোষ্টি রাহাত আনোয়ার হাসপাতালের মাধ্যেমে ঢাকার নামিদামি চিকিৎসকদের সহজে চিকিৎসা সেবা নিতে পারবেন। তিনি আরো বলেন, রাহাত আনোয়ার হাসপাতাল দক্ষিনাঞ্চলের ভাল মানের একটি হাসপাতাল। বিশেষ করে পরিছন্নতা, ম্যানেজমেন্ট ও সল্প খরচে অধিক চিকিৎসা প্রদান করে থাকে এই হাসপাতাল। এ কারনেই রাহাত আনোয়ার হাসপাতালকে এই চুক্তির জন্য বেছে নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban