মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার
পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি

পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক::৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি মামলায় আসামি হয়েছেন তুষার কান্তি বণিক। তিনি বর্তমানে পটুয়াখালী নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হিসাবে কর্মরত আছেন। তাকে নিয়মিত অফিস করতে দেখা যায় ।

 

তুষার কান্তি বণিক গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার নারিকেলবাড়ি গ্রামের কানাই লাল বণিকের ছেলে। সে ঢাকা বিআইডব্লিউটিএর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিআইডব্লিউটিএর শ্রমিক লীগ শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আওলাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ২০২৪ সালে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি যাত্রাবাড়ী থানায় এজাহারের নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় তুষার কান্তি বণিককে ১৫৩ নম্বর আসামি করা হয়েছে। ওই মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসি-নাকে প্রধান আসামিসহ ১৫৭ জনেকে আসামি করা হয়েছে। এছাড়াও ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এদিকে রমনা মডেল থানায় আরো একটি মামলায় ২০২৫ সালে তুষার কান্তি বণিককে ১৮ নম্বর আসামি করা হয়। ওই মামলায় যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে প্রধান আসামি করা হয়। উভয় মামলায় জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী ও রমনা থানা এলাকায় শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। (যাত্রাবাড়ী থানায় সিআর মামলা নং ৭০৪/২০২৪ এবং ২০২৫ সালের রমনা থানার মামলা নং ৭)।

 

মামলার সূত্রে জানা যায়, তুষার কান্তি বণিক এর আগে ঢাকার মতিঝিলে পরিবহন শাখায় দায়িত্ব পালন করেছেন। জুলাই আন্দোলনের পর আত্মগোপনে ছিলেন তিনি। পরবর্তীতে তিনি পটুয়াখালী নদী বন্দর অফিসে বদলি হয়ে আসেন। এর পর থেকে পটুয়াখালী নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়।

 

গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্পীড বোড ঘাটের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুষার কান্তি বণিক পটুয়াখালীতে যোগদানের পরে বিভিন্ন নৌপথে আওয়ামী লীগপন্থী লোকজন স্পিডবোট ব্যবসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন এবং ব্যবসাসংক্রান্ত কাজে সহযোগিতা করছেন তিনি।

 

অভিযোগের বিষয় জানতে চাইলে তুষার কান্তি বণিক বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। “আমি দীর্ঘদিন ধরে চাকরি করছি। সরকারের পতনের পর ৬ ও ৭ আগস্টও ঢাকায় অফিস করেছি। এর বাইরে আর কিছু বলতে চাই না।” পুলিশের নথিতে আপনি পলাতক কি না? এ বিষয় মন্তব্য করতে রাজি হয়নি তিনি। তিনি বলেন-আপনার সাথে আমার লোকেরা পরে দেখা করবেন। তবে সাংবাদিকতা বক্তব্য নেওয়ার পর ছুটির জন্য তিনি আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই অফিসের একজন কর্মচারী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া বলেন, আমি নতুন যোগদান করেছি। মামলার আয়ুর সাথে কথা বলে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

 

ঢাকা যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার নথি দেখার পরে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। পটুয়াখালী নদী বন্দরের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মোঃ জাকী শাহরিয়ার বলেন, বিষয়টি আমাদের জানা নেই। আমি পটুয়াখালীতে যোগদানের আগে থেকেই সে এখনে কর্মরত আছেন। ঢাকা বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এস এম শাহেদ রেজা বলেন, বিষয়টি জানতে পারলাম আপনাদের মাধ্যমে। এ ধরনের কোন অভিযোগ নাই, মামলার কপি বা অভিযোগ পাইলে ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, বিষয়টি আমাদের জানা নেই। যে থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ওই থানা থেকে যদি আমাদেরকে অবহিত করেন আইনগত ব্যবস্থা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban