সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
আজ বরিশাল সিটি নির্বাচন : প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ

আজ বরিশাল সিটি নির্বাচন : প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ

বিশেষ প্রতিবেদক:: আজ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারে মতো ইভিএমে ভোটগ্রহণ হবে। নির্বাচনী কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। আইনশৃংখলা বাহিনী মোতায়েনসহ সব ধরণের প্রস্তুতি শেষ করেছে কমিশন।

এদিকে, বরিশালে সুষ্ঠু ভোট হবে না বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। অন্যদিকে, সিলেট নির্বাচনে প্রচারণায় ও ভোটে অংশ না নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আজ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এবারই প্রথম বরিশালে ইভিএমে ভোটগ্রহণ হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সকালে রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেন।

বিসিসিতে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban