শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
ঝালকাঠিতে ’’১২০’’ টাকায় পুলিশে চাকরি পেলেন তরুণ-তরুণী

ঝালকাঠিতে ’’১২০’’ টাকায় পুলিশে চাকরি পেলেন তরুণ-তরুণী

বিশেষ প্রতিনিধি:: ঝালকাঠিতে হয়রানি-সুপারিশ ও ঘুষ ছাড়াই পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৭ জন তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি তাদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

শনিবার (২৩ মার্চ) রাতে জেলা পুলিশ লাইনে পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। এতে ১৪ জন ছেলে ও ৩ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।

এবিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, নিজের যোগ্যতা,মেধা ও বিচক্ষণতার ভিত্তিতে ১৭ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতা-মেধায় উত্তীর্ণ হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার সাঈদ, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেজওয়ান আহমেদ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিকস) মো. নুরুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban