সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
রুপাতলীতে মারামারি মামলার আসামি প্রতারক নুরু জেল হাজতে 

রুপাতলীতে মারামারি মামলার আসামি প্রতারক নুরু জেল হাজতে 

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর রুপাতলী এলাকার দল চিহ্নিত প্রতারক ঐ  নানা অপকর্মের হোতা নুরুল ইসলাম ওরফে নুরুকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। রবিবার (০৭ এপ্রিল) একটি  মারামারি মামলায় কোতয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম নুরু সহ অন্যান্য ৩ জন আসামিকে রুপাতলী এলাকা থেকে আটক করেন।

জানা গেছে, নুরুল ইসলাম ওরফে নুরুর   সাথে একই এলাকার  শিমু আক্তার শিমুর জমি সংক্রান্ত বিরোধে চলছে ।এরই ধারাবাহিকতায় গণ (০৬ এপ্রিল) রুপাতলী বাস মালিক সমিতির ভবনে উঠার সিঁড়ির নিচে নুরুর সাথে কথা বলতে গেলে  শিমু ও তার পরিবারের সদস্যদের উপর নুরু ও তার সাথে ৩/৪ ব্যাক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ডাক- চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে শিমু আক্তার শিমু ৫ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গতকাল নুরু সহ  ৩ জন আসামিকে  গ্রেফতার করে আদালতে হাজির করলে, আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ নির্দেশ দেন।

স্থানীয়রা জানিয়েছেন,  নুরুল ইসলাম ওরফে নুরুর বিরুদ্ধে জায়গা-জমি নিয়ে প্রতারণা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ। একাধিক লোকের কাছ থেকে জমির বায়না পত্র টাকা নিয়েও তাদের জমি বুঝিয়ে না দিয়ে নাড়াচড়া করে ঘুরাচ্ছে উল্টা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে এই প্রতারক নুরু। এলাকাবাসি ও ভুক্তভোগীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’সহ জমি কিংবা জমির বাবদ টাকা উদ্যারের দাবি যানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban