শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
ঝালকাঠিতে পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার

ঝালকাঠিতে পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, গত কয়েক মাসে ঝালকাঠি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন সময় যেসব মোবাইল ফোন সেট হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরি হয়েছে, তার মধ্যে ১৬ টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে শাহজাদি শারমিন নামের এক নারী জানান, গত ডিসেম্বর মাসে আমার ব্যবহৃত মোবাইল ফোন সেটটি হারিয়ে যায়। ফোনটি ফেরত পাবো এরকম আশা ছিলনা। এরপরও থানায় জিডি করেছি। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুবই খুশি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban