সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় কন্ট্রাক্ট কিলার গ্রেপ্তার

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় কন্ট্রাক্ট কিলার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত থাকার অভিযোগে কন্ট্রাক্ট কিলার মিজান হাওলাদার’কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুন) সার্কেল (এসপি) মুহিতুল ইসলামের দিক নির্দেশনায় অফিসারস ইনচার্জ (ওসি) মুরাদ আলীর তৎপরতায় এসআই তানজিলের নেতৃত্ব পুলিশের একটি টিম উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামের তার নিজ বাড়ী হতে গ্রেফাতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রবিন হোসেন রফিক মেম্বরের কাছ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুপারি নেয়ার কথা স্বীকার করেন তিনি। তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে।

জানা গেছে, গত ৭ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ও ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban