সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ অপরাধ দমন ও জননিরাপত্তায় আস্থা অর্জন করেছেন এসআই রেজা ১১ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা হাদী মোল্লা, উজিরপুরে গণসংবর্ধনা
বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন

বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন বগুড়া পুলিশ ফাঁড়িতে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা-এর নেতৃত্বে অপরাধ দমন, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপরই এসআই রেজাউল ইসলাম রেজা সরকারি নির্দেশনা অনুযায়ী বগুড়া ফাঁড়ি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করেন। বিএম কলেজ এলাকা, সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক অঞ্চল ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ভবনগুলোতে নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একাধিক মাদক কারবারি ও অপরাধীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেজাউল ইসলাম রেজা কেবল একজন দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা নন, তিনি একজন মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবেও পরিচিত। তিনি নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং অহেতুক হয়রানি এড়িয়ে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করেন।

বিএম কলেজ সংলগ্ন এলাকার এক ব্যবসায়ী বলেন,
“আগে এই এলাকায় সন্ধ্যার পর নানা সমস্যায় পড়তে হতো। এখন পুলিশি টহল বাড়ায় আমরা অনেকটাই নিরাপদ বোধ করছি। ইনচার্জ স্যার খুবই আন্তরিকভাবে কাজ করছেন।”
সূত্র আরও জানায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পেশাদার আচরণ ও সততার কারণে রেজাউল ইসলাম রেজা সহকর্মীদের মাঝেও আস্থা অর্জন করেছেন। তিনি নিয়মিত ডিউটি তদারকি করেন এবং কোনো ধরনের অনিয়ম বা শিথিলতার বিষয়ে আপসহীন অবস্থান গ্রহণ করেন।

এছাড়া বগুড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় অবস্থিত বিএম কলেজসহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা তার তত্ত্বাবধানে মনিটরিং করা হচ্ছে। সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ও নিয়মিত নজরদারির ফলে এসব এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা বলেন,“সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের সহযোগিতা থাকলে একটি শান্তিপূর্ণ এলাকা গড়ে তোলা সম্ভব।”

এদিকে, আসন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় বগুড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban