সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বিসিসি নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে জায়েদ খান রছি’র মনোনয়ন পত্র দাখিল

বিসিসি নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে জায়েদ খান রছি’র মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ এর সহকারী রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আল জায়েদ খান (রছি)।

মঙ্গলবার (১৬মে) বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় কালে তিনি বলেন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলাম।

একই সাথে তিনি জানিয়েছেন সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করবেন। এমন প্রতিশ্রুতি প্রদানসহ তিনি আরও জানান সকলের দোয়া ও সমর্থন পেলে উন্নয়ন কর্মকাণ্ডে আমার হাত আরো দৃঢ় ও শক্তিশালী হবে।

আমার সবটুকু দিয়েই জনগণের সেবা করবো এবং আমার বাবা ’’বার বার নির্বাচিত কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মরহুম আলহাজ্ব মোঃ মোশারেফ আলী খান বাদশা’র অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban