সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে নৌ-পুলিশের অভিযানে ২৫ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ২

বরিশালে নৌ-পুলিশের অভিযানে ২৫ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে ট্রাকে তল্লাশি চালিয়ে
২৫ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ২ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

রোববার (২১ মে) সকাল সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান নৌ পুলিশ বরিশাল অঞ্চল এর পুলিশ সুপার (এসপি) কফিল উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে নৌ-পুলিশের একটি টিম বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজের টোলপ্লাজায় অভিযান চালায়। এসময় পটুয়াখালীর কলাপাড়া থেকে খুলনা গামী একটি ট্রাক তল্লাশি করে ৫৫ ড্রাম ভর্তি ২৫ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

আটক পাচারকারীরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. ইব্রাহীম মিয়া (৩০) ও মো. রাব্বি মিয়া (২১)।

বরিশাল নৌ-পুলিশের (ওসি) আব্দুল জলিল বলেন, রেণু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban