শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
বরিশালের কিংবদন্তি সাংবাদিক লিটন বাশার’র আজ মৃত্যুবার্ষিকী

বরিশালের কিংবদন্তি সাংবাদিক লিটন বাশার’র আজ মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মিডিয়ায় এক কিংবদন্তি সাংবাদিক লিটন বাশার। একজন মানুষ নিজেকে অন্যের কল্যাণে কতটা বিলাতে পারেন তার এক বিরল দৃষ্টান্ত তিনি। অগ্রজ, সহকর্মী, অনুজ সবার প্রয়োজনই তার কাছে ছিল মুখ্য। বিপদে, অসুস্থতায় কিংবা দুর্দিনে এমন দরদী যেন মেলা ভার। শুধু তাই নয় অন্যান্য পেশার মানুষেরাও ছিল তার অন্ধভক্ত।

মাত্র ৪৬ বছর বয়সি এই মানুষটি যখন লাখো মানুষের নয়নের মনি এমন সময় কাউকে না বলেই হঠাৎ চলে গেলেন না ফেরার দেশে। ২০১৭ সালের ২৭ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি এক পুত্র ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্খি গুনগ্রাহী রেখে গেছে গেছেন।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে তার জীবনের সর্বশেষ নির্বাচনে তিনি সভাপতি পদে লড়ে মাত্র ১ ভোটে হেরে যান। সেই নির্বাচনে শুধু সাংবাদকিরাই নন, প্রায় সব শ্রেণি পেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তিনি বলেছিলেন‘এত ভালবাসা আমি কোথায় রাখি’।

সময়ের পরিক্রমায় লিটন বাশার হয়ে উঠেছিলেন সমাজের অনিয়ম অনাচার রুখে দিতে শোষিত বঞ্চিত অত্যাচারিতের পক্ষে প্রতিবাদী মানব। বরিশাল সাংবাদিকতায় নতুন দিগন্ত রচনার পথ ধরে হেঁটে ছিলেন। প্রখর লেখনী শক্তির অধিকারী এ মহান ব্যক্তি। সময়ের সাহসী কিবোর্ড যোদ্ধা। তিনি ইতিহাস ঐতিহ্যের বরিশালের মিডিয়া জঞ্জালমুক্ত করতে অসুর কিংবা দানবদের বিরূদ্ধে কঠিন থেকে কঠিন লড়াইয়ে অবতীর্ন হয়েছিলেন।

মনস্তাতিক লড়াই। শুভ আর অশুভ শক্তির লড়াই। এমন লড়াইয়ে তার এই অকাল প্রয়াণে থেমে যায় কোটি প্রাণের স্পন্দন। নিঃস্বার্থ ভালবাসায় সিক্ত হওয়া শত শত অনুজ সহকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা সেদিন নির্বাক নয়নে অশ্রুসিক্ত হয়, যেন তাদের স্বপ্নগুলো থমকে দাড়ায়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban