শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল

বরিশালে ৫১টি মোবাইল ফোন উদ্ধার ও চোর আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। ওই ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ ঘটনায় এক চোরকে আটক করা হয়েছে।

এ সময় তিনি বলেন, গত নভেম্বর মাসে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে।

মোবাইল পেয়ে খুশি মেহেন্দীগঞ্জের জেসমিন আক্তার জানান, তিনি মোবাইল ফেরত পাবেন এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুশী।
এদিকে চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে দাবি পুলিশের ডিবি বিভাগের পুলিশ টিমের সদস্যদের।

উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্বোধন করা হয়েছে বলে জানান বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান হোসেন। কেউ  যদি পুরাতন মোবাইল ফোন কিনেন, তাহলে তা ব‌্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban