বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার
ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক::পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঝালকাঠি সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে তিনটি ইটভাটাকে সর্বমোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লাভালী ইয়াসমীন। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনজুমান নেছা।

অভিযানে ঝালকাঠি জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযানে মেসার্স ফোর স্টার ব্রিকস, মেসার্স এন টি সি প্লাস ব্রিকস এবং মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামের তিনটি ইটভাটাকে পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban