শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার
বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকা থেকে মোঃ সোহেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে (০১ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সোহেল হাওলাদার বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর মসজিদ রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত কাশেম হাওলাদারের ছেলে এবং মোসাঃ জাহানারা বেগমের সন্তান।

পুলিশ জানায়, আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল হাওলাদারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban