মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১ ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১

সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক :: মাদকের বিরুদ্ধে বরিশাল মহানগর পুলিশের চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে আমানতগঞ্জ এলাকার মা এন্টারপ্রাইজের সামনে থেকে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ কমিশনারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

 

বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে এএসআই জাকির, এএসআই কবির, এএসআই ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানে সন্দেহভাজন ১ ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

মাদকবিরোধী অভিযানে পুলিশের এই তৎপরতাকে স্থানীয়ভাবে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নগরীতে মাদক বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্তকরণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban