শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল জর্দা শামীমের ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৭৬১ রাউন্ড গুলিসহ আটক ৩ সহযোগী বরিশালে ল”কলেজের ছাত্রদলের আহবায়ক সুমনের বিরুদ্ধে অপ-প্রচার আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন পিরোজপুরে সুপারির অর্থনীতিতে বিশাল সম্ভাবনা, বাণিজ্যের প্রাণকেন্দ্র কাউখালী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বরিশালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মাঠপর্যায়ে তদারকি নেই, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ বরিশালে পরিবেশদূষণ রোধে তৎপরতা, প্রশংসায় ভাসছেন মুজাহিদুল ও কাজী সাইফুদ্দিন অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:: নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বরিশাল-ভোলা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় বিক্ষোভমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদার বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে। কোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আগামীতেও রাজপথে সোচ্চার থাকবে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সবসময় রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban