বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জর্দা শামীমের ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৭৬১ রাউন্ড গুলিসহ আটক ৩ সহযোগী বরিশালে ল”কলেজের ছাত্রদলের আহবায়ক সুমনের বিরুদ্ধে অপ-প্রচার আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন পিরোজপুরে সুপারির অর্থনীতিতে বিশাল সম্ভাবনা, বাণিজ্যের প্রাণকেন্দ্র কাউখালী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বরিশালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মাঠপর্যায়ে তদারকি নেই, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ বরিশালে পরিবেশদূষণ রোধে তৎপরতা, প্রশংসায় ভাসছেন মুজাহিদুল ও কাজী সাইফুদ্দিন অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম 
জর্দা শামীমের ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৭৬১ রাউন্ড গুলিসহ আটক ৩ সহযোগী

জর্দা শামীমের ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৭৬১ রাউন্ড গুলিসহ আটক ৩ সহযোগী

নিজস্ব প্রতিবেদক::বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে অভিযানিক দল।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় বসতবাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগান উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ। এ ছাড়া একটি ম্যাগাজিন আনলোডার, ৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ৩টি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

 

এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে জানা যায়, জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তসংশ্লিষ্টদের দাবি, এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।

 

উল্লেখ্য, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

 

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban