শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মেহেন্দীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই যুবককে হয়রানির অভিযোগ ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল
মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মোঃ রেজাউল রাঢ়ী (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। রেজাউল পূর্ব সুবিদখালীর মোঃ আলতাফ হোসেন রাঢ়ীর পুত্র।
থানা সূত্রে জানা যায়,যৌথ বাহিনী গোপন সূত্রে অবগত হয় ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
যার ভিত্তিতে মির্জাগঞ্জ ক্যাম্প থেকে মেজর সাব্বির আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশি চালিয়ে রেজাউলের ঘর থেকে ১৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার বলেন,তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban