শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বরিশালে আটক বিএনপি নেতা জিয়া উদ্দিন’কে জেলহাজতে প্রেরণ

বরিশালে আটক বিএনপি নেতা জিয়া উদ্দিন’কে জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অসুস্থ জিয়া উদ্দিন সিকদারকে অতিরিক্ত বরিশাল চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক চিকিৎসার ব্যবস্থা গ্রহন করার আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন। রোববার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে আদালতে হাজির করার পর বিচারক এ আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী আবুল কালাম আজাদ ইমন জানান, গত ২০ জুলাই বিকেলে নগরীর চৌমাথা এলাকায় কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় মহানগর বিএনপির নেতাকর্মীরা শোক মিছিল বের করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওইসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে কুপিয়ে আহত করা হয়। গুরুত্বর আহত জিয়া উদ্দিন সিকদারকে ঢাকার খিলগাঁও হেলথ এইডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban