শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ

বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ

নিজস্ব প্রতিবেদক::২০২৫-২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় জাতের বাছুর বিতরণ করা হয়েছে।

(০৩ফেব্রুয়ারি)মঙ্গলবার সকালে বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকায় মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাকসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় প্রকল্পের আওতাভুক্ত নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে মোট ৬০টি দেশীয় জাতের বাছুর বিতরণ করা হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban